১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১৩

ভারতের ছত্তিশগড় রাজ্যে সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫৩ জন আহত হয়েছেন। বাসটি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল বলে জানা যায়। গতকাল বুধবার রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ ঘটনায় ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে বাসটি।

ব্যক্তিমালিকানাধীন বাসটি ছত্তিশগড়ের রায়পুর থেকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধওয়া যাচ্ছিলো। নিহতদের সবাই পুরুষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার ফোনে জানিয়েছেন, ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি রাস্তার একটি তীক্ষ্ণ মোড় অতিক্রম করার সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে, চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টাকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি সামনের সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়।সদানন্দ জানান, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৬ জনকে অম্বিকাপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহত আরো ৩৭ জনকে বলরামপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ