ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুস সালাম (৭০) নামে এক ডাকাতি মামলার হাজতির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবদুস সালামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তার হাজতি নম্বর ৩৯১৬৪/১৫।
চট্টগ্রামের কারারক্ষী জাকারিয়া বলেন, “আবদুস সালাম ডাকাতির মামলায় হাজতে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আবদুস সালামের লাশ এখন জরুরি বিভাগের মর্গে রাখা আছে।”
পোস্টটি যতজন পড়েছেন : ২৬১























