১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মে দিবসে ছাদ থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত

মে দিবসে রাজধানীর মতিঝিলের দিলকুশায় নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে স্বপন শেখ (১৮) ও আবদুল হালিম (৩০) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত নির্মাণশ্রমিক স্বপনের বাড়ি গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামে। তাঁর বাবার নাম আমিরুল শেখ এবং হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তাঁর বাবার নাম ফজলু মিয়া।

দুই শ্রমিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ৪০ দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন দিয়ে ওঠানোর সময় ইলেকট্রিক শক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের একজন চারতলা ও একজন দোতলায় কাজ করছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ