১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।গাজীপুর মহানগরের মাঝুখান এলাকায় টঙ্গী-ভৈরব রেলরুটে এই ঘটনা ঘটে। নিহতের পরনে লুঙ্গি ও সাদা-নীল রংয়ের ফুল হাতা শার্ট রয়েছে।

আজ রবিবার সকাল ৯টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সকালে ওই যুবক গাজীপুর মহানগরের মাঝুখান এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানা নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ