১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনকে কারাদন্ড

সবুজ মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের জন্য পূর্বানী বেকারীর ম্যনেজার শিমুল মজুমদারকে দুইমাসের বিনা শ্রম কারাদন্ড এবং এনার্জি আইসবারের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বেলা ১২টার সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ১৩০, বালুয়ার দিঘির পশ্চিম পাড়,ঘাট ফরহাদ বেগ, কোরবানীগঞ্জ এলাকায় অবস্থিত এনার্জি আইসবার এবং পূর্বানী বেকারী তে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

অভিযান চলাকালিন দেখা যায় আইসক্রীম কারখানায়-সরাসরি পাম্প দিয়ে ওয়াসার লাইন দিয়ে পানি তুলে আইস্ক্রিম বানানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ডালডা ,চকোলেট পাউডার দিয়ে চকবার আইসক্রিম বানানো হচ্ছে। বিভিন্ন ধরনের ক্ষতিকর রং,ঘনিচিনি দিয়ে আইস্ক্রিম বানানো হচ্ছে। ওয়াসার পানি আর সাইট্রিক এসিড দিয়ে তেতুলের জুস বানানো হচ্ছে আইস্ক্রিম বানানোর কোন অনুমতি নেই বা লাইসেন্স নেই।

এবং বেকারীর কারখানায় দেখা যায় সারি সারি টিনের কোটায় পোড়া পাম ওয়েল যা কিনা চানাচুর ভাজায় ব্যবহার করা হচ্ছে। একটা অত্যন্ত নোংরা মরিচা পড়া পাত্রে খোলা অবস্থায় ডালডা প্রক্রিয়া করা হচ্ছে,যেই পাত্র কারখানার শুরু থেকে আজ পর্যন্ত একবারও পরিস্কার কয়ারহয় নি। ডালডার সাথে বিস্কিটের গুড়া মিশিয়ে বানানো হচ্ছে ঘি। প্যাকেটে গায়ে লেখা পরিশোধ পানি (আসলে হবে পরিশোধিত পানি) , আসলে সরাসরি ওয়াসার পানি ব্যবহার করা হচ্ছে। ডালডার সাথে চিনি ব্লেন্ড করে বাটার বানিয়ে বেকারীতে ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত নোংরা পরিবেশে বেকারী বানানো হচ্ছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আর্থনিউজ২৪-কে বলেন, অনিয়মের জন্য পূর্বানী বেকারীর ম্যনেজার শিমুল মজুমদারকে দুইমাসের বিনা শ্রম কারাদন্ড এবং এনার্জি আইসবারের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় ২০০০ পিচ আইস্ক্রিম এবং ৩০ লিটার পোড়া পাম ওয়েল নালায় ফেলে ধ্বন্স করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ