১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারীকে জিজ্ঞাসাবাদ

কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে তাকে সিআইডি কুমিল্লা দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুপুরে আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সিআইডির একটি দল কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় গিয়ে তনুর বাসায় যায়। এ সময় তারা তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগমের সঙ্গে কথা বলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ