৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

ট্রাকের ধাক্কায় পুলিশের  এএসআই নিহত । গাজীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় পুলিশ বহনকারী একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ট্রাক পেছনে  থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন মাইক্রেবাসের চালকসহ ৩ কনস্ট্রেবল । ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত এএসআইয়ের নাম হারুন অর রশীদ। তিনি জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, মাইক্রোবাসে করে পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। ভোরে ওই মাইক্রোবাসটি বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় পৌঁছালে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনস্ট্রেবল ও মাইক্রোবাস চালক আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যায়। গুরুতর আহত কনস্ট্রেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
                    

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ