অবশেষে আইএস-এর একজন রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞকে আটকের কথা স্বীকার করেছে নিয়েছে মার্কিন সরকার। গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য স্বীকার করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিটার কুক।পিটার কুক জানান, গত ফেব্রুয়ারিতে সুলাইমান দাউদ আল-বাক্কার নামক আইএসের একজন রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞকে আটক করে মার্কিন সৈন্যরা। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইএসের রাসায়নিক অস্ত্রের কয়েকটি গুদাম ধ্বংস করা হয়। অবশ্য আইএসের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা পুরাপুরি নষ্ট হয়নি বলেও তিনি স্বীকার করেন।
এখানে উল্লেখ্য, ইরাকের একজন সরকারি কর্মকর্তা গত ৯ মার্চ আইএস-এ বিরুদ্ধে উত্তর ইরাকের কিরকুকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেন।গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য স্বীকার করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিটার কুক।
























