২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় একজন নিহত

ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বেড়ীর পাড় এলাকায় মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় সিরাজ নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরসামাইয়া ইউনিয়নের বজলু মেম্বারের পক্ষে নির্বাচণী প্রচারনা শেষ করে শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী জাহাঙ্গীর সনির ছেলে শামিমের নেতৃত্বে সিরাজের ওপর হামলা করা হয়। সিরাজকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের আঘাতে আরো অন্তত ৫ জন আহত হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় সিরাজকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
ভোলা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ