২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে বিএনপি নেতা সালাহ উদ্দিন

উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অবস্থানরত আছেন। একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিনি দিল্লিতে পৌঁছে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র আরো জানান, সালাহ উদ্দিনের বাম দিকের কিডনির অবস্থা এখন খুব খরাপ। এছাড়াও হৃদরোগ ও চর্মরোগের সমস্যাও প্রকট। নিয়মিত তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। শিলংয়ের একটি হাসপাতালে তার কিডনি, হৃদরোগ ও চর্মরোগের চিকিৎসা করছেন কয়েকজন চিকিৎসক।

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে ভারতীয় ফরেনার্স অ্যাক্ট-৪৬ আইনে দায়ের করা মামলার পর চার্জশিট দেয়া হয়। পরে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন শিলংয়ের আদালত। আদালতের দেয়া শর্ত ছিল, তাকে শিলংয়ে থেকে প্রতি সপ্তাহে সেখানকার পুলিশ সুপার কার্যালয়ে হাজিরা দিতে হবে। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে শিলং সেশন কোর্ট তাকে ভারতের অন্য যে কোনো প্রদেশে গিয়ে চিকিৎসা নেয়ার অনুমতি দেন বলে জানিয়েছেন সালাহ উদ্দিনের ঘনিষ্ঠ ওই সূত্রটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ