২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের হাওড়ায় তরুণীকে মদ খাইয়ে গণধর্ষণের চেষ্টা

নিজেকে গণধর্ষণের হাত থেকে বাঁচতে হাওড়ার লিলুয়ায় একটি দোতলা বাড়ির বারান্দা থেকে ঝাঁপ তরুণীর৷ প্রাণে বেঁচে গেলেও গুরুতর অবস্থায় ওই তরুণী হাসপাতালে ভর্তি৷

হুগলির রিষড়ার বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে নান্টু নামের এক বন্ধুর বাড়িতে ‘পার্টি’ করতে গিয়েছিলেন তিনি৷ পার্টিতে নান্টু ছাড়াও উপস্থিত ছিল তার আরও দুই বন্ধু৷ ওই পার্টিতে তরুণীকে মদ খাওয়ানোর অভিযোগে অভিযুক্ত তিন যুবক৷ তরুণী নেশাচ্ছন্ন হয়ে পড়লে তাঁকে গণধর্ষণের চেষ্টা করে ওই তিন অভিযুক্ত৷ ইজ্জত বাঁচাতে বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেন তরুণী৷ নিচে বালির স্তুপের উপর পড়ায় প্রাণে বেঁচে যান তিনি৷ স্থানীয় বাসিন্দারা শব্দ পেয়ে ছুটে এসে ওই আহত তরুণীকে উদ্ধার করেন ও পুলিশে খবর দেন৷

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজের বিশিষ্টরা৷ তাদের বক্তব্য, একটি মেয়ে যদি পুরুষবন্ধুর উপরে ভরসাই করতে না পারে, তাহলে কোন অভিমুখে এগিয়ে যাচ্ছে এই সমাজ?  এই সমাজে পুরুষের চোখে মহিলারা কি কেবলই শরীর?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ