২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরলোকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন। ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

nancy-regaynরোনাল্ড রিগ্যানের মত ন্যান্সি রিগ্যানও একসময় হলিউডে কাজ করতেন। তিনি ন্যান্সি ডেভিস নামে চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরে তখনকার সুপরিচিত অভিনেতা ও স্টার রিগ্যানকে বিয়ে করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল সময় পর্যন্ত তিনি ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি পত্নীদের মধ্যে ছিলেন তিনি একজন। প্রথমদিকে হোয়াইট হাউজের ব্যয়বহুল সংস্কার কার্যক্রমের জন্য তিনি অবশ্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পরে তিনি পরিণত হন জনপ্রিয় একজন ব্যক্তিত্বে।২০০৪ সালে মারা যান রোনাল্ড রিগ্যান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে নিয়ে বলেছেন, মিসেস রিগ্যান মার্কিন ফার্স্ট লেডিদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মাদক বিরোধী প্রচারাভিযানও বেশ আলোচিত ছিল বলে জানা যায়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ