ক্রিকেটে এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশকে এক ওভার বাকী থাকতেই হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির ভারত। একইসঙ্গে ষষ্ঠবার এশিয়া কাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া। এই জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলিদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।যদিও বাংলাদেশের জন্য এটা হতাশার তবুও প্রাপ্তি আছে অনেক কিছুই।খেলা শুরুর আগে একটা প্রশ্ন বাংলাদেশ কি পারবে এশিয়া কাপ ঘরে তুলতে? সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল মাঠজুড়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫ ওভার শেষে বাংলাদেশ করে ১২১ রানে। জবাবে খেলতে নেমে এক ওভার বাকী থাকতেই ১৪ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। শিখর ধাওয়ান করেন ৬০ রান। বিরাট কোহলি ৪১ রান ও ধোনি ২০ রান করে অপরাজিত থাকেন। জেনে নিন ম্যাচের সব আপডেট একঝলকে-

ভারত চ্যাম্পিয়ন
বাংলাদেশ: ১৫ ওভারে ১২০/৫;
ভারত: ১৩.৫ ওভারে ১২২/২;
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচঃ শেখর ধাওয়ান
ম্যান অব দা সিরিজঃ সাব্বির রাহমান। ৫ ম্যাচ এ ১৭৬ রান। স্ট্রাইক রেটঃ ১২৩। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
ভারত-বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালের বিস্তারিত আপডেট……।।
রাত ১১ টা ৩৬ মিনিট : ১৪ ওভার শেষ। ভারত এক ওভার বাকী থাকতে জয়ী। ২ উইকেটে ১২২ রান ভারতের।
রাত ১১ টা ৩২ মিনিট : ১৩ ওভার শেষ। ভারতের রান গিয়ে দাঁড়িয়েছে ২ উইকেটে ১০২তে।
রাত ১১ টা ২৮ মিনিট : ৬০ রান করে তাসকিন আহমেদের বলে আউট শিখর ধাওয়ান। ভারতের রান ২ উইকেটে ৯৯।
রাত ১১ টা ২ মিনিট : ১২ ওভারের পরে ভারতের রান ১ উইকেটে ৯৭।
রাত ১১ টা ১৭ মিনিট : ১১ ওভারের সমাপ্তি। ভারতের স্কোর ১ উইকেটে ৮২ রান।
রাত ১১ টা ১৪ মিনিট : দশ ওভারের পরে ভারতের রান ১ উইকেটে ৭১।
রাত ১১ টা ১১ মিনিট : নবম ওভার শেষ। ভারতের রান ১ উইকেটে ৬৮।
রাত ১১ টা ৬ মিনিট : ৮ ওভারের পর ভারতের রান গিয়ে দাঁড়িয়েছে ১ উইকেটে ৫৯ রান।
রাত ১১ টা ২ মিনিট : সাত ওভার শেষ। ভারতের স্কোর ১ উইকেটে ৫৫ রান।
রাত ১০ টা ৫৭ মিনিট : ষষ্ঠ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ৪৮ রান।
রাত ১০ টা ৫২ মিনিট : ৫ ওভারে ভারত করেছে ১ উইকেটে ৩৩ রান।
রাত ১০ টা ৪৭ মিনিট : চতুর্থ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১৯।
রাত ১০ টা ৪২ মিনিট : ৩ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১২ রান।
রাত ১০ টা ৩৭ মিনিট : ২ ওভার শেষে ভারত করেছে ১ উইকেটে ৮ রান।
রাত ১০ টা ৩৩ মিনিট : এক রান করে আউট রোহিত শর্মা। ভারতের রান ১ উইকেটে ৫।
রাত ১০ টা ২৯ মিনিট : ব্যাটিং শুরু ভারতের। ১ ওভার করলেন তাসকিন আহমেদ। ভারতের রান বিনা উইকেটে ৫।
রাত ১০ টা ১৪ মিনিট : ১৫ ওভার শেষ। বাংলাদেশ থামল ৫ উইকেটে রানে ১২০।
রাত ১০ টা ৭ মিনিট : ১৪ ওভার শেষ। বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৩।
রাত ১০ টা ১ মিনিট : ১৩ ওভার শেষ। বাংলাদেশের রান গিয়ে দাঁড়িয়েছে ৫ উইকেটে ৯২ ।
রাত ৯টা ৫৭ মিনিট : ১২ ওভারের পরে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৮।
রাত ৯টা ৫৪ মিনিট : শূন্য রানে আউট মোর্তাজা। বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৭৫ রান।
রাত ৯টা ৫৩ মিনিট : আউট মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭৫ রান।
রাত ৯টা ৪৯ মিনিট : ১১ ওভারের সমাপ্তি। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭১ রান।
রাত ৯টা ৪৫ মিনিট : দশ ওভারের পরে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৮।
রাত ৯টা ৪১ মিনিট : ২১ রানে অশ্বিনের বলে আউট শাকিব আল হাসান।
রাত ৯টা ৪০ মিনিট : নবম ওভার শেষ। বাংলাদেশের রান ২ উইকেটে ৬৪।
রাত ৯টা ৩৮ মিনিট : ৮ ওভারের পর বাংলাদেশের রান গিয়ে দাঁড়িয়েছে ২ উইকেটে ৫৮ রান।

রাত ৯টা ৩২ মিনিট : সাত ওভার শেষ। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৭ রান।
রাত ৯টা ২৮ মিনিট : ষষ্ঠ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৫ রান।
রাত ৯টা ২৫ মিনিট : ৫ ওভারে বাংলাদেশ করেছে ২ উইকেটে ৩০ রান।
রাত ৯টা ২৩ মিনিট : জসপ্রীত বুমরার বলে ১৩ রান করে আউট তামিম ইকবাল।
রাত ৯ টা ১৭ মিনিট : চতুর্থ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭। ১৪ রান করে আউট সৌম্য সরকার।
রাত ৯ টা ১২ মিনিট : তৃতীয় ওভার করলেন জসপ্রীত বুমরাহ। ৩ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৪ রান।
রাত ৯ টা ৮ মিনিট : আশিস নেহরার ওভার শেষ। ২ ওভার শেষে বাংলাদেশ করেছে বিনা উইকেটে ১১ রান।
রাত ৯ টা ৩ মিনিট: ১ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫ রান।
রাত ৯ টা: বোলিং শুরু করলেন রবিচন্দ্রণ অশ্বিন।
রাত ৮ টা ৪০ মিনিট : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি।
রাত ৮ টা ৩৫ মিনিট : ম্যাচ হবে ১৫ ওভারের। শুরু হওয়ার কথা রাত ৯টায়।
রাত ৮ টা ১৫ মিনিট : পরবর্তী মাঠ পরীক্ষা রাত সাড়ে ৮টায়। ম্যাচ হবে কম ওভারের।
রাত ৮ টা : মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। সম্ভবত পুরো ওভার খেলা হবে না।
সন্ধ্যা ৭ টা ২০ মিনিট : ম্যাচ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়া যাবে রাত ৮ টায়।
সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট : ফাইনালের কোনও রিজার্ভ দিন নেই। কোনও কারণে এদিন খেলা না হলে ট্রফি ভাগাভাগি করে নিতে হবে ভারত-বাংলাদেশকে।
সন্ধ্যা ৭ টা : দেরিতে হলেও ফাইনাল খেলা হবে। আপাতত ইঙ্গিত তেমনই।
সন্ধ্যা সাড়ে ৬ টা : বৃষ্টির জেরে কিছুটা পিছিয়ে গেছে টসের সময়।
























