১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অটোরাইস মিলের চিমনি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি নির্মাণাধীন অটোরাইস মিলের চিমনি থেকে পড়ে সাজ্জাদ হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় অপর এক শ্রমিক ।

শনিবার দুপুরে মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকার সততা অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত সাজ্জাদ দিনাজপুর শহরের খোদ মাদবপুর কবিরাজ পাড়া মহল্লার আবদুর রহিম এর ছেলে । আহত জীবনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মানিক জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন। তবে পুলিশ ফাঁড়িতে বা পার্বতীপুর মডেল থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ