১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এলাকায় শান্তি স্থাপন হলে উন্নয়ন তরান্বিত হবে: সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি প্রতিনিধি:

সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, এলাকায় শান্তি স্থাপন হলে উন্নয়ন তরান্বিত হবে। তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। সকালে কমিউনিটি পুলিশিং খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা শাখার উদ্যোগে নব নির্বাচিত মাটিরাঙ্গা পৌর সভার মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটু’র সভপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মজিদ আলী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মোঃ শামসুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম.এন জাহাঙ্গির আলম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানপ্রতিনিধি ও ব্যবসায়ীদের হাতে পুলিশ বান্ধব ব্যক্তিত্বের ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ