১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আবার চমকে,১৪ এপ্রিলে আসছে ‘বাহুবলি টু’!

‘বাহুবলি’ তামিল সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি। এবার সেটাকে টপকে দেয়ার প্রস্তুতি নিচ্ছে ‘বাহুবলি’র দ্বিতীয় পর্ব ‘বাহুবলি টু’।
মজার বিষয় ছবিটির

শ্যুটিং শুরু হতে না হতে এর মুক্তির দিনও ধার্য হয়ে গিয়েছে! একটি বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে, ছবিটি

বাহুবলি

মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। অবাক হলেন? তবে ২০১৭ সালের জন্য অপেক্ষা করুন। ২০১৭ এর ১৪ই এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

প্ল্যান আছে এ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে মাঠের শ্যুটিং। তবে মুক্তির আগের কয়েক মাস পোস্ট প্রোডাকশন ও গ্রাফিক্সের কাজ করা হবে।
‘বাহুবলি টু’-এর জন্য নির্ধারিত বাজেটও আগের পর্বের চাইতে অনেক বেশি বলে জানিয়েছে আরেকটি সূত্র। এই ছবিতে অভিনয় করেছেন রানা দাজ্ঞুবাতি, প্রভাস, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি।
তবে অপেক্ষার পরিমাণ একটু বেশি বলে অধৈর্য হয়ে পড়েছেন অপেক্ষমাণ অনেক দর্শকই। ২০১৬ এর বদলে ২০১৭ আসলেই একটু বেশি!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ