১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আবার বাড়ছে সোনার দাম

আবার বাড়ছে সোনার দাম। দেশের বাজারে মাস না ঘুরতেই আরেক দফা বাড়ল বিভিন্ন ধরনের সোনার দাম। সোনায় ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত নতুন দাম অনুযায়ী বেড়েছে। আগামী রোববার থেকে সারাদেশে সোনার নতুন দর  কার্যকর হবে। এ তথ্য জানা গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে ।

বাজুস জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১১০৮ টাকা।
 
আজ শনিবার পর্যন্ত বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৯৪ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৩৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১০৪৯ টাকা। চলতি বছর এ পর্যন্ত চার বার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত  ৪ ও ১১ ফেব্রুয়ারি সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ ‍টাকা বাড়ানো হয়েছিল। এ মাস পার না হতেই সোনার দাম দুই দফা বাড়ল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ