১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্কে স্বাধীন গণমাধ্যমের উপর পুলিশি হামলার প্রতিবাদ

‘জামান’ নামের একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে অভিযান চালিয়েছে তুরস্কের পুলিশ।রাজধানীর ইস্তাম্বুলে গতকাল শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
গণমাধ্যমের কর্মকাণ্ডে প্রশাসনের নিয়ন্ত্রণ বিষয়ে আদালত থেকে একটি নোটিশ আসার পরে পত্রিকাটির কার্যালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভ করে।পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এর পর কার্যালয়ের ভেতরে অভিযান চালায়।
জামান নামে ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ, তারা দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। অভিযোগ রয়েছে, পত্রিকাটির সঙ্গে এরদোয়ানের চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।আদালত নতুন ব্যবস্থাপক নিয়োগ করবে,নাহয় পুলিশ মোতায়ন করা হত না ।

বিক্ষোভকারীরা  বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড যাতে লেখা ছিল ‘আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করছি। আমরা চুপ করে থাকব না।’
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড যাতে লেখা ছিল ‘আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করছি। আমরা চুপ করে থাকব না।

এমনকি আদালত সেখনে নতুন ব্যবস্থাপক নিয়োগ করবে বলে জানা যায়।বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড যাতে লেখা ছিল ‘আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করছি। আমরা চুপ করে থাকব না।’এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, তুরস্কের সরকার বিচারিক ও আইনগত পদক্ষেপের মাধ্যমে গণমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, তুর্কি সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

জামান পত্রিকার প্রধান সম্পাদক আবদুল হামিদ বিলিসি বলেন, গণতন্ত্র বজায় থাকবে। গণমাধ্যমের মুখ বন্ধ করা যাবে না। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় ,সাথে পত্রিকাটির ভবনে অভিযান চালায়।আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। স্বাধীন গণমাধ্যমের উপর আদালতের এই নিষেধাজ্ঞা কোনভাবেই কাম্য নয় বলছেন বিশ্লেষকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ