১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কোথায় হারালো এই টিকেট!

ক্রিকেট পাগল এই জাতি মাঠে গিয়ে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এশিয়া কাপে ফাইনাল ম্যাচ বিশ্বকাপের ফাইনালের সমান । না হলে এভাবে সারা রাত ঘুম বিসর্জন দিয়ে কি কেউ লাইনে দাঁড়িয়ে থাকে।

কিন্তু সবচেয়ে বড় কথা হল অনেক টিকিট প্রত্যাশীরা টিকিট পাচ্ছেন না। হট্টগোল বেজে গেছে টিকিট উধাও হয়ে যাওয়ায় । এতে পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে।

গতকাল শুক্রবার সকাল ৭টা থেকেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় লাইনে দাঁড়াতে দেখা গেছে। শুধু এক্টাই আশা ফাইনাল ম্যাচের একটি টিকিট । যদি পাওয়া যায় সেই সোনার হরিণ। আজ  শনিবার সকালে শুরু হয় টিকিট বিক্রি। এ সময় ক্রেতাদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে জলকামান ও রায়টকার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

কয়েক হাজার মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে জানা যায় । লাইন বিস্তৃত হয়ে মিরপুর প্রধান সড়কের অনেকটা অংশ দখল করেছে। এতে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।রাজধানী ছাড়াও নারায়াণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ থেকে অনেককে টিকিট কিনতে এসেছেন। ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে না পারায় তারা লাইনে এসে দাঁড়িয়েছেন।

শুক্রবার রাত দুইটার মূল সড়কে লাইনের শেষ মাথায় হুড়োহুড়ির সময় হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ। এতে ডান হাত ভেঙে যায় মিরপুর এভিনিউ ফাইভ এলাকার আব্দুস সালামের ছেলে শাকিলের।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামী ৬ মার্চ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা আছে। কিন্তু টিকিটের চাহিদা লাখেরও বেশি। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার ভারতের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফিরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ