মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
ক্লাসিক সাউন্ড এর ব্যানারে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কৃতী শিল্পী রামেন্দ্র রাজ ত্রিপুরা’র প্রথম অ্যালবাম ‘ওগো আমার প্রিয়তমা’ বাজারে এসেছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে ১০টি অডিও গান নিয়ে সিডিটি প্রকাশিত হয়। লামা উপজেলার অজয় পাড়া গাঁ গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় জন্ম এই গুণী শিল্পীর।
গীতিকার হাবিবুর রশীদ ওয়াসেকপুরী ও মোঃ সৈয়দুল হক এর সুরে অডিও সিডিটি বাজারে নিয়ে দেশের বিখ্যাত প্রযোজনাকারী প্রতিষ্ঠান ক্লাসিক সাউন্ড। ইতিমধ্যে রামেন্দ্র রাজ ত্রিপুরার গান গুলো সঙ্গীত প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সে আরো বড় হতে চায়। সঙ্গীত প্রেমী সকলের ভালবাসা ও ভাল পৃষ্ঠপোষক পেলে, সে সঙ্গীত অঙ্গনে সারাজীবন কাজ করতে আগ্রহী বলে এপ্রতিবেদকে জানায়। গীতিকার হাবিবুর রশীদ ওয়াসেকপুরী এর অক্লান্ত পরিশ্রম ও পৃষ্ঠপোষকতায় তার প্রথম অ্যালবামটি আত্মপ্রকাশ করেছে বলে শিল্পী রামেন্দ্র রাজ ত্রিপুরা গীতিকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে।
শিল্পী রামেন্দ্র রাজ ত্রিপুরা পার্বত্য বাসিকে সকলকে এক একটি সিডি ক্রয় করে আগামীতে সঙ্গীত অঙ্গনে বেঁচে থাকার সুযোগ দিতে অনুরোধ করেন।
























