১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘শকিং ব্রেকআপ’ ঠেকাচ্ছেন সালমান!

‘শকিং ব্রেকআপ’-এর জল্পনা চলছে বি-টাউনে।পাড়াই শোনা যাচ্ছে আরবাজ এবং মালাইকার ডিভোর্স এর কথা। কিন্তু মাঝখানে নামলেন সালমান খান। মালাইকা নাকি এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন ।আবার তাঁর সঙ্গে অর্জুন কপূরের সম্পর্ক নিয়েও জোর গসিপ চলছিল। এর মধ্যেই এই সম্পর্ক জোড়া লাগাতে এগিয়ে এলেন খোদ সল্লু মিঞা। গতকাল রাতে নাকি মালাইকার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন ভাইজান। তাঁকে বুঝিয়েছেন, কোনও তুচ্ছ কারণ যেন ১৮ বছরের দাম্পত্য ছেড়ে বেরিয়ে আসার কথা না ভাবেন নায়িকা।

সালমান, আরবাজ ও মালাইকা
সালমান, আরবাজ ও মালাইকা

ব্রেকআপের জল্পনা নিয়ে কয়েক দিন আগে প্রথম মুখ খুলেছিলেন আরবাজ খান। তিনি বলেছিলেন, ‘‘এত বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’’ আরবাজ যতই সমস্যাটাকে হালকা করে দেখানোর চেষ্টা করেন না কেন , বিষয়টা যে গুরুতর তা আর অস্বীকার করার কোনও উপায় নেই। এ বার আসরে খোদ সলমন। কিন্তু তিনিও এই বিচ্ছেদ ঠেকাতে পারবেন কি?

তবে এই বিচ্ছেদ বলিউডে নতুন নয়। কত ভাঙ্গে আবার কত জোড়া লাগে তার হিসেব নিলে ইতিহাসে ঢুকতে হবে। তবে বিচ্ছেদ কার কাম্য নয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ