জামিনে মুক্তি পেলেন এম কে আনোয়ার। শুক্রবার দুপুরে জামিনে মুক্তি পান বিএনপির এই স্থায়ী কমিটির প্রবীণ সদস্য।
শুক্রবার দুপুর ২টার দিকে তিনি মুক্তি পান। কারাবন্দি থাকাকালীন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুক্তির পরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ আগস্ট নাশকতার এক মামলায় কুমিল্লার একটি আদালতে হাজিরা দিতে গেলে এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখন থেকে তিনি কারাগারেই ছিলেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি দুই মামলায় তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ। এরপর থেকে তার মুক্তির পথ খুলে যায়।
পোস্টটি যতজন পড়েছেন : 26
























