সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা: বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে

মহিলা ও শিশু4-sishu বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন চার শিশু হত্যার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। আজ শুক্রবার তিনি এ কথা কথা বলেছেন। দুপুরে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে নিহত শিশুদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে এ কথা বরেন তিনি। নিহত শিশুর পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম,এমপি কেয়া চৌধুরী, এমপি মুনিম চৌধুরী বাবু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। তিনি বলেন, ‘এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী এ হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ