বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমীগর বলেছেন, ‘তৃণমূল থেকে আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব। তৃণমূল গোছিয়ে বিএনপি দেশের আপামর জনসাধারণকে নিয়ে তাই করবে।’
রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলের জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা আকড়ে থাকার প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্টিত হয়নি।তাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না।
তিনি বলেন, তৃণমূল থেকে আন্দোলন শুরু করে বর্তমান ‘ফ্যাসিবাদী’ সরকারকে হটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট বিএনপির নির্বাচন হলো মাইল ফলক উলেখ করে বিএনপির ওই নেতা বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশে এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়।
তিনি বলেন, প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতির বাস ভবনে যান, তখন আইনের শাসন লঙ্ঘিত হয়। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয়।
‘বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। চারদিকে জুলুম নির্যাতনে মানুষ আক্রান্ত। সবচেয়ে ভরসার স্থল বিচারবিভাগ থেকেও মানুষে আস্থা হারিয়ে ফেলেছে- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেননা বিচার বিভাগকে সরকার নিজেদের নিয়ন্ত্রনে রেখেছে।
ফখরুল ইসলাম বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা আকড়ে থাকার প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্টিত হয়নি।তাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না।
সিলেট জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সম্মেলনে উপস্থিত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, জেলা বিএনপির সদস্য তাহসীনা রুশদীর লোনা, কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম প্রমুখ।
























