আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, এখন থেকে এসএমএস এর মাধ্যমে কারাবন্দিদের সঙ্গে সাক্ষাত করার সময় জানতে পারবেন তাদের স্বজনরা।
আজ রবিবার সকালে র্যাব-প্রিজন ইনমেট ডাটাবেইজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন।
ইফতেখার উদ্দীন আরো বলেন, কারাবন্দিদের সঙ্গে দেখা করতে নানা সমস্যার অতীত অভিজ্ঞতা থেকে আমরা এই বিষয়টাকে ডিজিটালাইজড করেছি। এখন থেকে বন্দিদের স্বজনরা মোবাইলে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারবেন তারা কখন কিভাবে স্বজনদের সঙ্গে সাক্ষাত পাবেন। এটা করার কারণে বন্দিদের স্বজনদের হয়রানি থাকবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাটাবেইজের কাজ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদের মধ্যে স্বরাষ্ট্রসচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত রয়েছেন।




















