ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:
খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাধীন পরশুরামঘাট এলাকা থেকে চল্লিশ বছর বয়সি অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঐ এলাকার গভীর জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় এখনো লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি ইসলাম ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধাঁরালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 12






















