উপকরণ:
- পোলাওয়ের চাল ১ কেজি,
- চিংড়ি মাঝারি আকারের আধা কেজি,
- দুধ ২ কাপ,
- নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা),
- পেঁয়াজ কুচি ১ কাপ,
- পেঁয়াজ বাটা আধা কাপ,
- আদা বাটা ১ চা-চামচ,
- দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে,
- কাঁচা মরিচ ৫-৬টি,
- মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।
প্রণালি:
- প্রথমে পেঁয়াজের কুচি সামান্য তেলে ভেজে বাদামি করে নিতে হবে।
- এতে একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিন।
- সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিন।
- এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিন।
- চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রাখতে হবে।
- ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচা মরিচ দিতে পারেন।
- সাধারণভাবে পোলাও রান্না করে চিংড়ির ঝোল দিয়ে দিন তাতে।
- অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।
- গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি ও ভাজা পেয়াজ ব্যাবহার করতে পারেন।
পোস্টটি যতজন পড়েছেন : 12
























