সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

তন্ময় দাশ , সাতকানিয়া থানা প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি)। আগামীকাল ১ ফ্রেব্রুয়ারি হতে সারা দেশের সকল পরীক্ষা কেন্দ্রে একযোগে শুরু হবে পরীক্ষা । ইতিমধ্যে সারা দেশের মত চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরীক্ষার পরিবেশ বজায় রাখার জন্য তৎপর রয়েছে প্রশাসন।

পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার অনিয়ম বজায় রাখার লক্ষ্যে ও কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সাতকানিয়া থানা হতে পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়। অনেক অভিভাবক মহাসড়কে সি.এন.জি চলাচল বন্ধ থাকায় সাতকানিয়া মহাসড়কের পার্শ্ববর্তী যে সব কেন্দ্র রয়েছে সে গুলোতে পরীক্ষার্থীর যাতায়াত নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন ।

তবে অধিকাংশ সি.এন.জি চালক জানায় যে তারা মহাসড়কের পাশের পরীক্ষা কেন্দ্র গুলোতে যেতে রাজী আছেন এবং ইতিমধ্যে অনেক পরীক্ষার্থী সি.এন.জি রিজার্ভ করেছেন । অনেক অভিভাবকরা স্থানীয় প্রশাসন কে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের রিজার্ভ করা সি.এন.জি গুলোকে কোন প্রকার বাধা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ