দারুন স্বাদের ‘নেশেস্তার হালুয়া’ বানিয়ে ফেলুন খুব সহজে

উপকরণ:

  • সুজি – আধা কেজি
  • পানি – ৬ কাপ
  • ঘি – আধা কাপ
  • চিনি – আধা কেজি
  • গোলাপ জল – ১ চা চামচ
  • এলাচ – ৩ টি
  • দারচিনি – ২ টুকরা
  • সবুজ বা কমলা ফুড কালার – সামান্য
  • বাদাম কুচি – এক কাপ বা বেশি[ad id=”28167″]

প্রনালি :

  • সুজি ৬ কাপ পানিতে ২/৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
  • এরপর হাত দিয়ে সুজি খুব ভাল করে কচলে নিন ।
  • এবার কচলানো সুজি ২-৩ বার ছেঁকে মাড় বের করে নিন । সুজির এই মাড়ই নেশেস্তা ।
  • এবার ননস্টিক কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারচিনি দিয়ে এর ভেতর সুজির মাড় ও চিনি দিয়ে নাড়তে থাকুন ।
  • কিছুক্ষন পর এর ভেতর পছন্দের রঙের ফুড কালার, বাদাম কুচি আর গোলাপ জল দিয়ে দিন ।
  • মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন  লক্ষ রাখবেন হালুয়া যেন কড়াইয়ের নিচে না লেগে যায় ।
  • হালুয়া জমাট বেঁধে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসলে আর চকচকে দেখালে নামিয়ে ঘি মাখানো প্লেটে ঢেলে দিন ।
  • চামচ দিয়ে হালুয়া সমান করে উপরে বাদাম কুচি ছড়িয়ে হালুয়া ঠাণ্ডা হতে দিন ।
  • হালুয়া ঠাণ্ডা হয়ে গেলে পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করুন চমৎকার নেশেস্তার হালুয়া ।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৮ /২৮ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ