মাখনের যে ৫ টি ব্যবহার আপনি নিঃসন্দেহে জানেন না

১। আঠা দূর করতে

গাম বা আইকা দিয়ে কাজ করার সময় হাতে আইকা লেগে গিয়ে হাত আঠা আঠা হয়ে যায়। মাখন নিয়ে দুই হাতে ঘষুন। তারপর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখবেন হাত থেকে আঠালো ভাব একদম দূর হয়ে গেছে।

২। চুইংগাম দূর করতে

অসাবধানতা কখনও চুলে চুইংগাম লেগে গেলে তা দূর করে দেবে মাখন। চুলের যেস্থানে চুইংগাম লেগে গেছে সেখানে অল্প কিছু মাখন দিয়ে ঘষে নিন। চুইংগাম দূর হয়ে যাওয়ার সাথে সাথে চুলের কন্ডিশন করার কাজও হয়ে যাবে।

৩। গন্ধ দূর করতে

মাছ মাংস কাটার পর অনেক সময় হাত গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ দূর করতে মাখন বেশ কার্যকরী। কিছু মাখন নিয়ে হাতে ঘষুন। তারপর কসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ একদম গায়েব হয়ে গেছে। একই পদ্ধতিতে থালা বাসনের দুর্গন্ধও দূর করা যায়।

৪। জুয়েলারির জট ছাড়াতে

অনেক সময় অনেকগুলো জুয়েলারি একসাথে রাখার কারণে একটি আরেকটির সাথে জট লাগে যায়। আবার চেইনে অনেক সময় গিঁট লেগে যায়। স্বর্ণের জুয়ালেরির জট খুলতে মাখন সাহায্য করে থাকে। জুয়েলারি জটের স্থানে মাখন লাগিয় নিন, দেখবেন এক নিমিষে জট খুলে গেছে। তারপর হালকা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। কালির দাগ দূর করতে

কালির দাগ একবার কাপড়ে লাগলে তা আর দূর করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখন আর কোন চিন্তা নেই, এই কালির দাগ দূর করে দেবে মাখন। কলমের কালির দাগের ওপর মাখন ঘষে নিন। তারপর মাখন শুকাতে দিন। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কালির দাগ গায়েব হয়ে গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ