আইএস দমন না করা পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা

আইএস দমন না করা পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকায় ছয়টি পৃথক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩০ জন নিহত হন। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হামলার দায় স্বীকার করে।

হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। কিন্তু দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে এর মেয়াদ ১২ দিনের বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এ অনুযায়ী পরবর্তী সময়ে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিনমাস করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ