উপকরণ :
- মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম,
- লেবুর রস ২ টেবিল চামচ,
- পাপরিকা সিকি চা-চামচ,
- লবণ স্বাদমতো,
- মাখন ২ টেবিল চামচ,
- তেল ২ টেবিল চামচ,
- রসুন কুচি ২ টেবিল চামচ,
- লাল মরিচ থেঁতলানো ২টা,
- চিনি ১ চা-চামচ।[ad id=”28167″]
প্রণালি :
- চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন।
- তাতে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন।
- চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন।
- এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন।
- ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন।
- এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন।
- নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬২ / ২২ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 20
























