ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৮ জন আহত

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেহারবাড়ীতে আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং ১৩ জন আহত হয়।

সূত্র জানায়, আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে আরো ৫ জন মারা যায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ