অনেক বেশি গোল চান রোনাল্ডো

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলেই মালমোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ৷এই জোড়া গোলেই দু’টি রেকর্ড হয়ে গেল সিআর সেভেনের৷একতো আন্তর্জাতিক ফুটবলে ৫০০ গোল করলেন৷দ্বিতীয়ত, রাউলের গঞ্জালেজকে টপকে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন রোনাল্ডো৷সিআর সেভেন এখন এককথায় ‘সিআর ফাইভ হানড্রেড’৷যদিও ৫০১টি গোলই করে ফেলেছেন গতরাতে৷

রোনাল্ডো কিন্তু লা লিগার শেষ তিন ম্যাচে গোলের মুখ দেখেননি৷যদিও তার আগেই এসপ্যানিওলের বিরুদ্ধে পাঁচ গোল ও শাখতারের বিরুদ্ধে তিন গোল করেছেন৷দু’ম্যাচে আট গোল করা সত্ত্বেও সমালোচকরা বলতে শুরু করে দিয়েছিলেন যে, রোনাল্ডোর ফের গোলের খরা শুরু হয়েছে৷কিন্তু মালমোর বিরুদ্ধেই জোড়া গোল করে ফের একবার ‘সুলতান অফ স্টেপওভার’ বুঝিয়ে দিলেন কেন তিনি এই গ্রহের অন্যতম সেরা গোলমেশিন৷

রিয়ালের সর্বোচ্চ গোলদাতা রাউল ৩২৩ গোল করতে ৭৪১টি ম্যাচ খেলেছিলেন৷কিন্তু রোনাল্ডো রিয়ালের জার্সিতে ৩০৮ ম্যাচ খেলেই সেই মাইলস্টোন টপতে ফেলে নতুন ইতিহাস তৈরি করলেন৷রোনাল্ডোর ৫০০টি গোল এসেছে ৭৫৩টি ম্যাচে৷সিআর সেভেনের পাঁচশত গোলের মধ্যে স্পোর্টিংয়ের হয়ে পাঁচটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, পর্তুগালের হয়ে ৫৫টি ও রিয়ালের হয়ে ৩২৩টি গোল রয়েছে৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ