বিএনপি নেতাদের বলবো, এই দুঃসময়ে জনগণের পাশে থাকুন এবং রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন। সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের এই সংকটে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে।
তিনি আরও বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে ফয়দা লোটার চেষ্টা করছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৯১
























