প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৫ সালের পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫ শত শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধা কোটায়) পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ কোটায় পেয়েছে ৪৯ হাজার ৫শ শিক্ষার্থী।
এ ছাড়া এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। আগে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০০ টাকা করে দেওয়া হতো। এখন দেওয়া হবে ৩০০ টাকা করে। আর সাধারণ কোটায় আগে বৃত্তি পেত ১৫০ টাকা করে, এখন পাবে ২২৫ টাকা করে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে বৃত্তি বণ্টন করা হয়। তবে টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর এই টাকা পাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ূন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।
উল্লেখ্য, গত বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল ২২ হাজার এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষাথী।
























