৭ মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ৮ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ৮ শতাংশেরও বেশি।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি’র প্রকাশিত দেশের রপ্তানি আয়ের হালনাগাদ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশের পণ্য রপ্তানি হয়েছে এক হাজার ৯শ’ ২৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।

গেল অর্থবছরের একই সময়ে যা ছিলো এক হাজার ৭শ’ ৭৯ কোটি ৯৩ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে পোশাক শিল্প থেকে। যা গেল বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ