৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা

৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গত ৫ বছরে এ সব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেয়া হয় এদের মধ্যে ২৯৩ জন পুলিশ সদস্য বিচার বিভাগীয় শাস্তির বিরুদ্ধে প্রশাসনিক ট্র্যাইবুনালে আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন।

রোববার দুপুর দেড়টায় পুলিশ সদর দফতরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বিষয়টি হালকা করে দেখে না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থায় কোনো পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য প্রশাসনিক ট্র্যাইবুনালসহ বিজ্ঞ আদালতে আপিল করতে পারেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ