টাকা আছে তো আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক গুণে এমনটা আপানার বহুবার হয়েছে। ব্যাংকে টাকা ঢুকেছে তো ঘুমটাও বেশ ভাল হল গতরাতে। ধনী হতে কে না চান,বলুন তো? আর ধনী মানুষকে চেনার উপায় জানেন তো? এখানে সেখানে তারা ঘুরতে যায় না, খেতে যায় না। তবে কি করেন তারা?
জেনে নিন ৫ লক্ষণে।

১। ভ্রমনের জায়গা: পকেটে জোরেবোঝা যায় কে কী ভাবে বেড়াতে যাওয়ার জায়গা বেছে নিচ্ছেন । কেউ যদি বিশেষ ভাবনা-চিন্তা না করেই বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, কখন টিকিটের দাম কমবে সে অপেক্ষায় না থেকে নিজের খুশি মতো প্ল্যান করেন তাহলে বুঝবেন তাঁর রেস্তো রয়েছে।
২। সন্তানদের স্কুল: কোথায় পড়ছে পাশের বাসার মেয়েটি ? যারা সত্যিই ধনী তারা সন্তানদের জন্য সেরা স্কুল বেছে নিতে চান। ছেলে মেয়ে কোন স্কুলে পড়ছে তার থেকেই কারও পকেটের জোর বোঝা যায়।

৩। উপহার: উপহার দিতে তারা কৃপণতা করেননা। যারা সত্যিই ধনী তারা অন্যদের উপহার দেওয়ার ব্যাপারে বেশ সচেতন। এরা যেমন নিজেরা ভাল জিনিস ব্যবহার করেন, তেমনই প্রিয়জনদের উপহার দেওয়ার ব্যাপারে খরচ করেন। কে কেমন উপহার দিচ্ছেন তা থেকে বোঝা যায় তাঁর সামাজিক অবস্থান।
৪। দান-খয়রাত:যাঁরা শুধুই নিজেদের গুরুত্ব বাড়াতে ধনী বোঝাতে চান তাঁরা কখনই দান করেন না।যাঁরা সত্যিই ধনী তাঁরা প্রত্যেকেই দান ধ্যানে বিশ্বাস করেন। যে বিষয় নিয়ে তাঁরা সত্যিই ভাবেন, চিন্তিত সেই কারণের জন্য তাঁরা দান করেই থাকেন।
৫। স্বনির্ভর সন্তান: সন্তানের পেছনে তারা প্রচুর সময় ব্যয় করতে না পারলেও তারা চান সন্তানদের ভবিষ্যত্ সুনিশ্চিত করতে, তাঁদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতা নিয়ে এরা খুবই সচেতন । এরা ছোট থেকেই সন্তানদের পয়সার গুরুত্ব বোঝান, সম্মান করতে শেখান।যাতে করে তাঁর সন্তানটিও সেই রকম হয়ে উঠে।

























