২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের প্রতি কঠিন হুশায়ারী আ:লীগের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো সংসদ সদস্য আচরণ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।

 মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ছয় সদস্যর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে। দলের অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধরণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক ও দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কথা বলতে এসেছিলাম। কমিশন নিরপেক্ষতার নামে সরকারি দলের ওপর আইনি খড়গ চালাবে, এটা কোনওভাবে গ্রহণযোগ্য নয়।
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিমকে বহিষ্কার ও তার বিরুদ্ধে ইসির আইনি ব্যবস্থা তুলে ধরে হানিফ বলেন, কমিশন কোনও ঘটনা তদন্ত না করে একজনের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। এটা কমিশনের  নিরপেক্ষতার নামে সরকারি দলের প্রতি অবিচার বলে আমরা মনে করি।

বিভিন্ন স্থানে জনরোষের ভয়ে বিএনপি প্রার্থীরা নির্বাচনে অংশ না নেওয়ায় বিভিন্ন স্থানে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন বলেও তিনি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ