প্র
তিবারের মত এবারও কঠোর নিরাপত্তার ব্যবসথা করছে ডিএমপি। জাতীয় শহীদ মিনারে ৪ স্তরে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি নিরাপদে উদযাপনের লক্ষ্যে এ ব্যবস্থা নেয়ে হচ্ছে। একই সঙ্গে পুরো রাজধানীর প্রত্যেকটি থানা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ডিএমপি’র পক্ষ থেকে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
পোস্টটি যতজন পড়েছেন : 19




















