১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬৪ কিলোমিটার হেঁটে রাম চরণকে দেখলেন ভক্ত, উপহার দিলেন ধান

প্রিয় তারকাকে ঘিরে ভক্তদের পাগলামির কমতি থাকে না। নানা সময় সেসব উঠে আসে খবরের পাতায়। হয় ভাইরাল। সারা বিশ্ব থেকে ভক্তরা প্রিয় তারকার প্রতি তাদের ভালবাসা এবং সমর্থন প্রকাশ করেছেন বিভিন্ন উপায়ে।

সম্প্রতি এমনই এক অবাক করা কান্ড ঘটিয়েছেন দক্ষিণী মেগা পাওয়ার স্টার রাম চরণের ভক্ত। অন্যসব তারকাদের মতো রাম চরণও প্রচুর ফ্যান ফলোয়িং উপভোগ করেন। জয়রাজ নামের একজন ভক্ত আছে তার। তারকার প্রতি তার ভালোবাসাকে সবচেয়ে অনন্য উপায়ে প্রদর্শন করেছেন তিনি।

ওই ভক্ত রাম চরণের সঙ্গে দেখা করতে ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন। বলিউডভিত্তিক গণমাধ্যম পিংকভিলা এই তথ্যই প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, শুনতে অবাক হলেও এমন কান্ডই ঘটিয়েছেন রামের ভক্ত! শুধু পায়ে হেটে দেখা করতে আসেননি। তার ধানের ক্ষেতের ধানের ফসল দিয়ে রামের প্রতিকৃতি তৈরি করে তার শৈল্পিক শ্রদ্ধাও উপস্থাপন করেছেন। এমনকি তার ক্ষেতে জন্মানো দুই বস্তা ধান রাম চরণকে উপহার দেন।

জয়রাজের বাড়ি তেলেঙ্গানা রাজ্যের গাড়ওয়াল জেলার দূরবর্তী একটি গ্রামে। সেখান থেকে পায়ে হেঁটেই তিনি হায়দরাবাদে রাম চরণের বাড়িতে আসেন।

ভক্তের এমন কান্ড দেখে অবাক অভিনেতা নিজেও। তাইতো হতাশ করেননি সেই ভক্তকে। নিজের ব্যস্ত সময়সূচি থাকার পরও সময় বের করে হায়দরাবাদের বাড়িতে সেই ভক্তের সঙ্গে দেখা করেন। এমনকি ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব শেয়ারও করেন ‘আরআরআর’ অভিনেতা। পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তই তা ভাইরাল হয়ে যায়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ