২৩৬টি পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর, তফসিল ঘোষণা কাল

২৩৬টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর  এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কাল।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।

খসড়া আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার বা সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তবে এদের কেউ কোনো পৌরসভার ভোটার হলে ভোট দিতে এলাকায় যেতে পারবেন।

নতুন আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতো নির্দলীয়ভাবে।

আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসেবে মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন আগামী জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। কিন্তু কমিশন ১ জানুয়ারি হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সে জন্য তারা জানুয়ারিতে নির্বাচন করতে চায় না।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ