২০১৬ সালে বিশ্ব আর্থিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। ২০১৭ সালে তা পৌঁছাতে পারে ৩ দশমিক ৬ শতাংশে।
গত বছরের অক্টোবরের পূর্বাভাস কমিয়ে সম্প্রতি নতুন করে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ব্যাংকের প্রকাশিত গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১৬ সালে আর্থিক মন্দা অব্যাহত থাকবে বিশ্বে। চ্যালেঞ্জের কারণে প্রবৃদ্ধি খুব একটা বাড়বে না। তবে ধনী দেশগুলোর ওপর এর প্রভাব খুব একটা পড়বে না এ মন্দার।
বিশ্বব্যাংক বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোজোনের মন্দাগ্রস্ত দেশ স্পেনই শুধুমাত্র চলতি বছর ২ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তবে জ্বালানির দরপতনে কমতে পারে ইরান, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি।
পোস্টটি যতজন পড়েছেন : 20




















