২০১৬ সালকে ‘গুণগত ঋণ বৃদ্ধি ও আদায়ের বছর’ হিসেবে ঘোষণা

২০১৪ সালে সোনালী ব্যাংকের ঋণ সম্প্রসারণের সাফল্য কম এবং বর্তমানে অতিরিক্ত তারল্য রয়েছে। তাই ঋণ প্রবাহের ওপর গুরুত্ব দিয়ে ২০১৬ সালকে ‘গুণগত ঋণ বৃদ্ধি ও আদায়ের বছর’ হিসেবে ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

গতকাল রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবির।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, চলতি বছর বেসরকারি প্রতিষ্ঠানের মনোযোগ আকর্ষণ এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে ব্যাংটির সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ