১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাল মিয়ানমারের আরাকান আর্মি

মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন— কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মো. ইসমাইল (২৭), কক্সবাজার সদরের আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো.সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।

মো. মহিউদ্দিন আহমেদ জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ৫ অক্টোবর সন্ধ্যায় ৩টি ট্রলারে অজ্ঞাত সন্ত্রাসী/ডাকাতদল জেলেদের ওপর আক্রমণ করে তাদের ট্রলারের ডেকের ভেতরে বন্দী করে রাখে।

পরে ৭ অক্টোবর ভোর ৬টায় তারা জেলেদের বঙ্গোপসাগরের মিয়ানমার অংশের একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।

তিনি জানান, জেলেরা প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মিয়ানমার আরাকান আর্মির সাথে যোগাযোগ করে গতকাল সোমবার সন্ধ্যায় নাফ নদী দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনে।

ট্রাফিক আইন লঙ্ঘন, একদিনে ৪৭ লাখ টাকা জরিমানা আদায়ট্রাফিক আইন লঙ্ঘন, একদিনে ৪৭ লাখ টাকা জরিমানা আদায় ফেরত পাওয়া ১৬ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ