১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুকে গান গাওয়ার পরদিনই মমতাজের ব্যাংক হিসাব জব্দ

মানিকগঞ্জসিংগাইর (মানিকগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সাথে তার নামে থাকা কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সব হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। আজ সোমবার সকালে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইইউথর সংশ্লিষ্ট এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লিখিত ব্যক্তির এবং তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ২০১২ সালের মানী লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে তার নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার অনুরোধ করা যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লিখিত ব্যক্তির ব্যাংক হিসাব সংশ্লিষ্ট দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। গত আগস্ট তার সঙ্গে খোঁজ মেলেনি তার সরকারের সংসদ অনেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের। অনেকে আবার হত্যা মামলায় গ্রেপ্তারও হয়েছেন। এমন মামলার আসামি মমতাজ বেগমও। তিনি বিদেশ পাড়ি দিয়েছেন নাকি আত্মগোপনে আছেন দেশেই তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে গত দুই মাসের বেশি সময় পর গতকাল রোববার (১৩ অক্টোবর) বিকেলে প্রকাশ্যে এসেছেন মমতাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওটিতেআমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ পরিবেশন করতে দেখা যায় তাকে। এরপর দিন অর্থাৎ সোমবার এই গায়িকার ব্যাংক হিসাব জব্দের খবর আসে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ