১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (১৪ জুন) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী আবু তাহের।

বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ