হুমকির মুখে আইএস

মার্কিন সামরিক কর্মকর্তারা সামাজিক মিডিয়া এবং সংবাদ প্রতিবেদনগুলো ঘনিষ্ঠভাবে লক্ষ্য করছেন যেগুলো বলছে, স্ব-ঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শীঘ্রই অবরোধের অধীনে আসতে পারে এমনটাই ভাবছে আইএস।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস জোট বিরোধী মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, যাই ঘটুক না কেন, আমরা রাক্কাতে এই জরুরি ঘোষণা দেখতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা জানি এই শত্রুগোষ্ঠি হুমকির মধ্যে আছে, যা তাদের হওয়া উচিত।

মিডিয়া রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আইএস তার কর্মীবাহিনীকে শহরের চারপাশে সচল রাখছে এবং নির্দিষ্ট এলাকায় বিমান ও স্থল আক্রমণের সম্ভাব্য লক্ষ্যমাত্রা থেকে রক্ষায় কভার নেয়ার চেষ্টা করছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ