জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজও (বৃহস্পতিবার) আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে যেতে পারবেন না ।
এর আগে গত ১৭ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল।কিন্তু ওই দিন আদালত খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর-রশীদকে আবারো জেরা করার আবেদন খারিজ করে দেন । এর ফলে ২৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়। ওই দিন সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আদালত ৫ মে শুনানির দিন ধার্য করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২০০
























